সাধের কাননে মোর

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
একটি লতিকা, সখী, অতিশয় যতনে।
প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল
ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।
প্রতিদিন সযতনে ঢালিয়া দিতাম জল,
প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা।
সোনার লতাটি আহা বন করেছিল
আলো— সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?
কেমন বনের মাঝে আছিল মনের
সুখে গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।
প্রেমের সে আলিঙ্গনে স্নিগ্ধ রেখেছিল
তারে কোমল পল্লবদলে নিবারিয়া
আতপে। এতদিন ফুলে ফুলে ছিল ঢলোঢলো মুখ,
শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা।
ছিন্ন অবশেষটুকু এখনো জড়ানো বুকে— এ
লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?

Transliteration in English

Saadher kaanone mor ropan koriyachhinu
Ekti lotika, sokhi, otishoy jatone.
Protidin dekhitam    kemon sundar phul
Phutiyachhe shato shato haasi haasi aanone.
Protidin sajotane   dhaaliya ditam jal,
Protidin phul tule gnaahtitam maalika.
Sonar latati aaha    bon korechhilo aalo –
Se lata chhnirite aachhe niraday baalika ?
Kemon boner maajhe   aachhilo moner sukhe
Gnaathe gnaathe shire shire jaraiya paadape.
Premer se aalingane   snigdho rekhechhilo taare
Komal pallabodale nibariya aatape.
Etodin phule phule   chhilo dhalodhalo mukh,
Shukaye giyachhe aaji sei mor lotika.
Chhinno abosheshtuku   ekhano jarano buke –
E lata chhnirite aachhe niraday baalika ?

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সাধের কাননে মোর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সাধের কাননে মোর” গানটি শুরু হয়:

সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
তিশয় যতনে।
প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল
ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সাধের কাননে মোর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সাধের কাননে মোর” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সাধের কাননে মোর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সাধের কাননে মোর” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান