সেই যদি সেই যদি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি,
সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়,
একবার এসো কাছে—কী তাহাতে দোষ আছে।
জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।
সেই গান একবার গাও সখী, শুনি—
যেই গান একসনে গাইতাম দুইজনে,
গাইতে গাইতে শেষে পোহাত যামিনী।
চলিনু চলিনু তবে— এ জন্মে কি দেখা হবে। এ
জন্মের সুখ তবে হল অবসান।
তবে, সখী, এসো কাছে। কী তাহাতে দোষ
আছে। আবার গাও, সখী, পুরানো সে গান।
Transliteration in English
Sei jodi sei jodi bhaangilo e pora hridi, Sei jodi chhaarachhaari holo dujonaay, Ekbar eso kaachhe – ki taahate dosh aachhe. Janmoshodh dekhe niye loibo bidaay. Sei gaan ekbar gaao sokhi, shuni – Jei gaan eksone gaaitam duijone, Gaaite gaite sheshe pohato jaamini. Cholinu cholinu tabe - e janme ki dekha hobe. E janmer sukh tabe holo abosan. Tabe sokhi, eso kaachhe . Ki taahate dosh aachhe. Aarbar gaao, sokhi, purano se gaan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সেই যদি সেই যদি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি,
সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়,
একবার এসো কাছে—কী তাহাতে দোষ আছে।
জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।