শ্যাম রে, নিপট কঠিন

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শ্যাম রে, নিপট কঠিন মন তোর।
বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর।
একলি নিরল বিরল-’পর বৈঠত, নিরখত যমুনা-পানে—
বরখত অশ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মানে।
গহনতিমির নিশি, ঝিল্লিমুখর দিশি’ শূন্য কদমতরুমূলে
ভূমিশয়ন-’পর আকুলকুন্তল রোদই আপন ভুলে।
মুগুধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে,
চাহি শূন্য-’পর কহে করুণস্বর— বাজে বাঁশরি বাজে।
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহুঁ রহই দূর মথুরায়—
রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায়!
কৈস মিটাসি প্রেমপিপাসা, কঁহা বজাওসি বাঁশি!
পীতবাস তুঁহুঁ কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি!
কনকহার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা!
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা!
এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে— ছি ছি কালা!
ঝটিতি আও তুঁহুঁ হমারি সাথে, বিরহব্যাকুল বালা।

Transliteration in English

Shyam re nipat kothin mon tor !
Biraha sathi kori dukkhinee radha rajanee karata he bhor
Ekali nirala birala par boithata, nirakhata jamuna pane
Barakhata ashru, bachana nohi nikasata,parana theha na mane
Gahanatimira nishi, jhillimukhara dishi sunya kadamatarumoole
Bhoomishyana par akulakuntalrodoiapan bhule
Bughdha mrigeesama chamaki uthoi kabhu parihari sab grihakaje,
Chahi shunya par kahe karunaswar   baje basari baje
Nithura shyam re, koison abo tuhu raha e door mathuraay
Rayana nidarun koison japasi, koisa diabasa taba jaay !
Koiso mitaosi premapipasa, kaha bajaosi bashi !
 Pitabas tuhu kathi re chorali, kathi so bankim hasi !
Kanakahar abo pahirali kanthekathi phekali banamala !
Hridikamalasanashunyakorli re kanakasana kara ala !
E dukh chiradin raholo chittame, bhanu kahe   chhi chhi kala !
Jhatiti aao tuhu hamari sathe, birahabyakula bala.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শ্যাম রে, নিপট কঠিন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শ্যাম রে, নিপট কঠিন” গানটি শুরু হয়:

শ্যাম রে, নিপট কঠিন মন তোর।
বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর।
একলি নিরল বিরল-’পর বৈঠত, নিরখত যমুনা-পানে—
শ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মানে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শ্যাম রে, নিপট কঠিন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শ্যাম রে, নিপট কঠিন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শ্যাম রে, নিপট কঠিন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শ্যাম রে, নিপট কঠিন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান