শ্রাবণের ধারার মতো

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে।
পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে—
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।
নিশিদিন এই জীবনের সুখের ’পরে দুখের ’পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।
নিশিদিন এই জীবনের তৃষার ’পরে, ভুখের ’পরে
শ্রবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।

Transliteration in English

Shraaboner    dhaarar moto poruk jhore, poruk jhore
Tomari    surti aamar mukher pare, buker pare.
Puraber    aalor saathe poruk praate dui noyaane -
Nishither    andhakare gobhir dhaare poruk praane.
Nishidin    ei jiboner sukher pare dukher pare.
Shraaboner    dhaarar moto poruk jhore, poruk jhore.
Je shakhay    phul phote naa, phal dhare naa ekebaare,
Tomar oi    baadol baaye dik jaagaye sei shaakhaare.
Ja kichhu    jirno aamar, dirno aamar, jibonhaara,
Tahari    stare stare poruk jhore surer dhaara.
Nishidin    ei jiboner trishar pare, bhukher pare
Shraaboner    dhaarar moto poruk jhore, poruk jhore.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শ্রাবণের ধারার মতো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শ্রাবণের ধারার মতো” গানটি শুরু হয়:

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে।
পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে—
ন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শ্রাবণের ধারার মতো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শ্রাবণের ধারার মতো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শ্রাবণের ধারার মতো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শ্রাবণের ধারার মতো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান