সবার সাথে চলতেছিল

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে,
কোন্ সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে।
এক নিমেষেই রাত্রি হল ভোর, চিরদিনের ধন যেন সে মোর,
পরিচয়ের অন্ত যেন কোনোখানে নাইকো একেবারে—
চেনা কুসুম ফুটে আছে না-চেনা এই গহন বনের ধারে
অজানা এই পথের অন্ধকারে। জানি
জানি দিনের শেষে সন্ধ্যাতিমির নামবে পথের মাঝে— আবার
কখন পড়বে আড়াল, দেখাশোনার বাঁধন রবে না যে। তখন
আমি পাব মনে মনে পরিচয়ের পরশ ক্ষণে ক্ষণে;
জানব চিরদিনের পথে আঁধার আলোয় চলছি সারে সারে—
হৃদয়-মাঝে দেখব খুঁজে একটি মিলন সব-হারানোর পারে
অজানা এই পথের অন্ধকারে।

Transliteration in English

Sabar saathe choltechilo ajana ei pather andhokaare,
Kon sokaaler hothat aaloi paashe aamar dekhte pelem taare.
Ek nimeshei raatri holo bhor, chiro diner dhon jeno se more,
Porichayer anto jeno kono khaane naaiko ekebaare -
Chena kusum phute aache na-chena gahon boner dhaare
Ajana ei pather andhokaare.
Jaani jaani diner sheshe sondhya timir naambe pather maajhe.
Aabar kakhon porbe aaral, dekhasonar bnaadhon robe na je.
Takhon aami paabo mone mone porichayer parosh khane khane;
Jaanbo chirodiner pathe aandhar aaloy cholchhi saare saare -
Hriday-maajhe dekhbo khnuje ekti milan sab-haaranor paare
Ajana ei pather andhokaare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সবার সাথে চলতেছিল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সবার সাথে চলতেছিল” গানটি শুরু হয়:

ন্ধকারে,
কোন্ সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে।
এক নিমেষেই রাত্রি হল ভোর, চিরদিনের ধন যেন সে মোর,
ন্ত যেন কোনোখানে নাইকো একেবারে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সবার সাথে চলতেছিল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সবার সাথে চলতেছিল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সবার সাথে চলতেছিল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সবার সাথে চলতেছিল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান