আমার কী বেদনা সে কি
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আমার কী বেদনা সে কি জানো
ওগো মিতা, সুদূরের মিতা।
বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা।
বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে—
সে কি জানো তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ, এ কি হবে বৃথা।
ওগো মিতা, সুদূরের মিতা,
আমার ভবনদ্বারে রোপিলে যারে
সেই মালতী আজি বিকশিতা— সে কি জানো।
যারে তুমিই দিয়েছ বাঁধি
আমার কোলে সে উঠিছে কাঁদি— সে কি জানো তুমি জানো। সেই
তোমার বীণা বিস্মৃতা।
Transliteration in English
Aamar ki bedona se ki jaano Ogo mita, sudurer mita. Barshanonibiro timire jaamini bijuli-sachokitaa. Baadolo-baatas byepe aamar hriday utthichhe knepe - Se ki jaano tumi jaano. Utsuk ei dukhojaagoran e ki habe britha Ogo mita, sudurer mita, Aamar bhabonodwaare ropile jaare Sei maaloti aaji bikoshitaa - se ki jaano. Jaare tumi-i diyechho bnaadhi Aamar kole se utthichhe knaadi - se ki jaano tumi jaano. Sei tomar bina bismritaa.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার কী বেদনা সে কি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার কী বেদনা সে কি জানো
ওগো মিতা, সুদূরের মিতা।
বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা।
বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।