সুমঙ্গলী বধূ

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু।
আহা। সত্য রহো তুমি প্রেমে, ধ্রুব রহো ক্ষেমে—
দুঃখে সুখে শান্ত রহো হাস্যমুখে।
আঘাতে হও জয়ী অবিচল ধৈর্যে কল্যাণময়ী। আহা।
চলো শুভবুদ্ধির বাণী শুনে,
সকরুণ নম্রতাগুণে চারি দিকে শান্তি হোক বিস্তার—
ক্ষমাস্নিগ্ধ করো তব সংসার।
যেন উপকরণের গর্ব আত্মারে না করে খর্ব।
মন যেন জানে, উপহাস করে কাল ধনমানে—
তব চক্ষে যেন ধূলির সে ফাঁকি নিত্যেরে না দেয় ঢাকি। আহা।

Transliteration in English

Sumongolee bodhu, sonchito rekho praane snhehamodhu. Aaha.
Sotya raho tumi preme, dhruba raho ksheme –
Dukhhe sukhe shaanto raho haasyomukhe.
Aaghate hawo joyee abichal dhoirjye kolyanamoyee. Aaha.
Chalo shubhabuddhir baanee shune,
Sakarun namratagune  chaari dike shaanti hok bistar –
Khamasnigdha karo tabo songsar.
Jeno upakaroner garbo  aatmare na kare kharbo.
Mon jeno jaane,  upahas kare kaal dhonomaane –
Tabo chokhhe jeno dhoolir se phanki  nityere na deay dhaaki. Aaha.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সুমঙ্গলী বধূ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সুমঙ্গলী বধূ” গানটি শুরু হয়:

সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু।
আহা। সত্য রহো তুমি প্রেমে, ধ্রুব রহো ক্ষেমে—
দুঃখে সুখে শান্ত রহো হাস্যমুখে।
বিচল ধৈর্যে কল্যাণময়ী। আহা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সুমঙ্গলী বধূ” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সুমঙ্গলী বধূ” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সুমঙ্গলী বধূ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সুমঙ্গলী বধূ” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান