তোমার রঙিন পাতায়
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা।
রঙের তুলি পাব কোথা॥
সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয়তলে,
প্রকাশ করি কিসের ছলে মনের কথা।
কইতে গেলে রইবে কি তার সরলতা॥
বন্ধু, তুমি বুঝবে কি মোর সহজ বলা— নাই যে আমার ছলা-কলা।
সুর যা ছিল বাহির ত্যেজে অন্তরেতে উঠল বেজে
একলা কেবল জানে সে যে মোর দেবতা।
কেমন করে করব বাহির মনের কথা॥
Transliteration in English
Tomar rongin paatay likhbo praaner kon baarota. Ranger tuli paabo kotha. Se rang to nei chokher jale, aachhe kebol hridoy tale, Prokash kori kiser chhale moner katha. Koite gele roibe ki taar saralata. Bandhu, tumi bujhbe ki mor sahaj bola - nai je aamar chhala-kala. Sur ja chhilo baahir teje antarete uthlo beje, Ekla kebol jaane se je mor debota. Kemon kore korbo baahir moner katha.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার রঙিন পাতায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা।
রঙের তুলি পাব কোথা॥
সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয়তলে,
প্রকাশ করি কিসের ছলে মনের কথা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।