বিদায় করেছ
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বিদায় করেছ যারে নয়নজলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে
গো। আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে বকুলতলে।
সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশ দিশি কুসুমদলে।
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি,
যদি ওই মালাখানি পরাতে গলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
মধুরাতি পূর্ণিমার ফিরে আসে বার বার,
সে মন ফিরে না আর যে গেছে চলে
ছিল তিথি অনুকূল, শুধু নিমেষের ভুল—
চিরদিন আকুল পরান জ্বলে। এখন
ফিরাবে তারে কিসের ছলে গো।
Transliteration in English
Bidaay korechho jaare nayono-jole. Ekhon phirabe taare kiser chhale go. Aaji modhur somirane nishithe kusumobone Taare ki porechhe mone, bokulotale. Se dino to modhu nishi praane giyechhilo mishi, Mukulito dasho dishi, kusumodale. Duti sohager baani, jodi hoto kaanakaani Jodi oi maalakhaani parate gale. Ekhon phirabe taare kiser chhale go. Modhuraati purnimar phire aase baar baar Se jan phere na aar je gechhe chole Chhilo tithi onukul, shudhu nimesher bhul - Chirodin trishakul paran jwale. Ekhon phirabe tare kiser chhole go.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বিদায় করেছ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বিদায় করেছ যারে নয়নজলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে
গো। আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে বকুলতলে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।