তোমারি তরে, মা, সঁপিনু
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ। তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ। তোমারি
শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান। যদিও
এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে। যদিও
এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে। যদিও, হে
দেবী, শোণিতে আমার কিছুই তোমার হবে না তবু, ওগো
মাতা পারি তা ঢালিতে একতিল তব কলঙ্ক ক্ষালিতে—
নিভাতে তোমার যাতনা।
যদিও, জননী, যদিও আমার এ বীণায় কিছু নাহিক বল
কী জানি যদি, মা, একটি সন্তান জাগি উঠে শুনি এ বীণাতান।
Transliteration in English
Tomari tore maa sonpinu e deho. tomari tore maa, sonpinu praan. Tomari shoke e aankhi baroshibe, e bina tomari gaahibe gaan. Jodiyo e baahu akkhom durbol tomari kaarjo saadhibe. Jodiyo e osi kalonke molin tomari paas naashibe. Jodiyo, hey debi, shonite aamar kichhui tomar hobe na Tabu, ogo maata paari ta dhalite ektil tabo kalongko khalite - Nibhate tomar jaatona. Jodiyo, janoni, jodiyo aamar e binay kichhu nahiko bal Ki jaani Jodi, ma, ekti santan jaagi uthe suni e binataan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমারি তরে, মা, সঁপিনু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ। তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ। তোমারি
শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান। যদিও
ক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে। যদিও
সি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে। যদিও, হে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।