কী গাব আমি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে॥
কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে॥
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে—
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম
আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল,
তোমার অমৃতসাগর-মাঝারে ভাসিছে অবিরামে॥
Transliteration in English
Ki gaabo aami, ki shunabo, aaji aanondodhaame. Purobasi jane enechhi deke tomaro amritonaame. Kemone bornibo tomaro rachona, kemone rotibo tomaro koruna, Kemone golabo hridoy praan tomaro modhuro preme. Tabo naam loye chandro taara ashimo shunye dhaayichhe - Robi hote grohe jhoriche prem, groho hote grohe chhayichhe. Asimo aakash nilshatodalo tomaro kirone sada dhalodhalo, Tomaro amritosaagoro-maajhare bhaasichhe abirame.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কী গাব আমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে।
মৃতনামে॥
কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।