তোরা যে যা বলিস ভাই

দেখা হয়েছে: 7

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ
চাই। মনোহরণ চপলচরণ সোনার হরিণ
চাই। সে-যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে
বাঁধা। সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা।
আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই—
আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই।
তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে—
যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে। আমার
যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে—
আমার ফুরোয় পুঁজি, ভাবিস বুঝি মরি তারি শোকে?
আমি আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার
নাই। আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই।

Transliteration in English

Tora je ja bolis bhaai, aamar sonar horin chaai.
Monoharon chapolcharon sonar horin chaai.
Se je chamke beray dristi eray jaay naa taare bnaadha.
Se je naagal pele paalay thele, laagay chokhe dhnaadha.
Aami chhutbo pichhe michhe michhe paai ba naahi paai -
Aami aapon mone maathe bone udhaao hoye dhaai.
Tora paabar jinis haate kinis raakhis ghare bhore -
Jaare jaay na paawa taari haawa laaglo keno more.
Aamar ja chhilo ta gelo ghuche ja nei taar jhnoke -
Aamar phuroy pnuji, bhaabis bujhi mori taari shoke?
Aami aachhi sukhe haasyomukhe, dukho aamar naai.
Aami aapon mone maathe bone udhaao hoye dhaai.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোরা যে যা বলিস ভাই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তোরা যে যা বলিস ভাই” গানটি শুরু হয়:

তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ
চাই। মনোহরণ চপলচরণ সোনার হরিণ
চাই। সে-যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে
বাঁধা। সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তোরা যে যা বলিস ভাই” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তোরা যে যা বলিস ভাই” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোরা যে যা বলিস ভাই” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তোরা যে যা বলিস ভাই” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান