কে গো অন্তরতর
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কে গো অন্তরতর সে!
আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে।
আঁখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয়বীণার তন্ত্র,
কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুখে হরষে॥
সোনালি রুপালি সবুজে সুনীলে সে এমন মায়া কেমনে গাঁথিলে—
তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধাসরসে।
কত দিন আসে, কত যুগ যায়, গোপনে গোপনে পরান ভুলায়,
নানা পরিচয়ে নানা নাম ল’য়ে নিতি নিতি রস বরষে॥
Transliteration in English
Ke go antarotaro se Aamar chetona aamar bedona taari sugobhiro paroshe. Aankhite aamar bulay montro baajay hridayobinar tantro, Kato aanonde jaagay chhondo koto sukhe dukhe haroshe. Sonali rupali suboje shunile se emon maaya kemone gnaathile - Taari se aarale charon baarale dubaale se sudhasarose. Katodin aase kotojug jaay, gopane gopane poran bhulay, Naana porichaye naana naam loye niti niti raso baroshe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কে গো অন্তরতর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ন্তরতর সে!
আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে।
আঁখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয়বীণার তন্ত্র,
কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুখে হরষে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।