তোরা শুনিস নি কি শুনিস
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,
ওই যে আসে, আসে, আসে।
যুগে যুগে পলে পলে দিন-রজনী
সে যে আসে, আসে, আসে।
গেয়েছি গান যখন যত আপন মনে খ্যাপার মতো
সকল সুরে বেজেছে তার আগমনী—
সে যে আসে, আসে, আসে।
কত কালের ফাগুন-দিনে বনের পথে
সে যে আসে, আসে, আসে।
কত শ্রাবণ-অন্ধকারে মেঘের রথে
সে যে আসে, আসে, আসে।
দুখের পরে পরম দুখে তারি চরণ বাজে বুকে,
সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি।
সে যে আসে, আসে, আসে।
Transliteration in English
Tora shunis ni ki shunis ni taar paayer dhwoni, Oi je aase, aase, aase. Juge juge pale pale dinorajoni Se je aase, aase, aase. Geyechhi gaan jokhon jato aapon-mone khyepar moto Sakol sure bejechhe taar aagomoni. Se je aase, aase, aase. Kato kaaler phaagun dine boner pathe Se je aase, aase, aase. Kato shraabon andhokare megher rathe Se je aase, aase, aase. Dukher pore parom dukhe taari charon baaje buke, Sukhe kakhon buliye se dey paroshmoni. Se je aase, aase, aase.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোরা শুনিস নি কি শুনিস” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,
ওই যে আসে, আসে, আসে।
যুগে যুগে পলে পলে দিন-রজনী
সে যে আসে, আসে, আসে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।