নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

দেখা হয়েছে: 617

Bangla Lyrics

নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন,
তুই সুখি জনের করিস পূজা, দুঃখীর অযতন
মূঢ় মন, সুখি জনের করিস পূজা, দুঃখীর অযতন।।

লাগে নি যার পায়ে ধুলি, কি নিবি তার চরণ ধুলি,
নয়রে সোনায়, বনের কাঠেই হয় রে চন্দন।।

প্রেমধন মায়ের মতন, দুখ কি সুতেই অধিক যতন,
এ ধনেতে ধনি যে জন, সেই তো মহাজন।
মূঢ় মন, সেই তো মহাজন।।

বৃথা তোর কৃচ্ছসাধন, সেবাই নরের শ্রেষ্ঠ সাধন,
মানবের পরম তীর্থ দীনের শ্রীচরণ।
মূঢ় মন, দীনের শ্রীচরণ।

মতামতের তর্কে মত্ত, আছিস ভুলে পরম সত্য,
সকল ঘরে সকল নরে আছেন নারায়ণ
মূঢ় মন, আছেন নারায়ণ
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন।।

Transliteration in English

nichur kache nichu hate shikhli na re man,
tui sukhi janer karis puja, duhkhir ojatan
murh man, sukhi janer karis puja, duhkhir ojatan।।
lage ni jar paye dhuli, ki nibi tar charan dhuli,
nayre sonay, baner kathei hay re chandan।।
premadhan mayer matan, dukh ki sutei odhik jatan,
e dhanete dhani je jan, sei to mahajan।
murh man, sei to mahajan।।
britha tor krichchsadhan, sebai narer shreshth sadhan,
manber param tirth diner shricharan।
murh man, diner shricharan।
matamter tarke matt, achis bhule param satj,
sakal ghare sakal nare achen narayan
murh man, achen narayan
nichur kache nichu hate shikhli na re man।।