তুমি ধন্য ধন্য হে

দেখা হয়েছে: 6

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,
ধন্য তোমার জগতরচনা॥
একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,
এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে॥
একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,
কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে॥
একি গভীর বাণী শিখালে সাগরে,
কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে!
একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,
তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে॥

Transliteration in English

Tumi dhonno dhonno hey, dhonno tabo prem,
Dhonno tomar jagotorachona.
Eki amritorase chandro bikashile,
E samiran purile praanohillole.
Eki preme tumi phul phutaile,
Kusumoban chhaaile shyam pallobe.
Eki gobhir baani shikhale sagore,
Ki modhugiti tulile nodikallole!
Eki dhaalichho sudha, manobohridoye,
Taai hridoy gaaichhe premo-ullase.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি ধন্য ধন্য হে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি ধন্য ধন্য হে” গানটি শুরু হয়:

তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,
ধন্য তোমার জগতরচনা॥
মৃতরসে চন্দ্র বিকাশিলে,
এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি ধন্য ধন্য হে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি ধন্য ধন্য হে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি ধন্য ধন্য হে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি ধন্য ধন্য হে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান