নিশা-অবসানে কে দিল

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নিশা-অবসানে কে দিল গোপনে আনি
তোমার বিরহ-বেদনা-মানিকখানি।
সে ব্যথার দান রাখিব পরানমাঝে—
হারায় না যেন জটিল দিনের কাজে,
বুকে যেন দোলে সকল ভাবনা হানি।
চিরদুখ মম চিরসম্পদ হবে,
চরম পূজায় হবে সার্থক
কবে। স্বপনগহন নিবিড়তিমিরতলে
বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে,
সেই তো নীরব তব আহ্বানবাণী।

Transliteration in English

Nisha-abosane ke dilo gopane aani
Tomar biraho bedona-maanikkhaani.
Se byathro daan raakhibo paranmaajhe -
Haaray na jeno jotil diner kaaje,
Buke jeno dole sakol bhaabona haani.
Chirodukh mamo chirosampad hobe,
Charom pujaay saarthoko kobe.
Swaponogahono nibirotimirotale
Bihwal raate se jeno gopane jwole,
Sei to nirabo tabo aahwanbaani.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নিশা-অবসানে কে দিল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নিশা-অবসানে কে দিল” গানটি শুরু হয়:

বসানে কে দিল গোপনে আনি
তোমার বিরহ-বেদনা-মানিকখানি।
সে ব্যথার দান রাখিব পরানমাঝে—
হারায় না যেন জটিল দিনের কাজে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নিশা-অবসানে কে দিল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নিশা-অবসানে কে দিল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নিশা-অবসানে কে দিল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নিশা-অবসানে কে দিল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান