তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি,
তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥
আঁকো ধরাবক্ষে দিগ্বধুচক্ষে
সুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন।
এলে বীরছন্দে তব কটিবন্ধে
বিদ্যুত-অসিলতা বেজে ওঠে ঝঞ্চন॥
তব উত্তরীয়ে ছায়া দিলে ভরিয়ে—
তমালবনশিখরে নবনীল-অঞ্জন।
ঝিলির মন্দ্রে মালতীর গন্ধে
মিলাইলে চঞ্চল মধুকরগুঞ্জন।
নৃত্যের ভঙ্গে এলে নব রঙ্গে,
সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন॥

Transliteration in English

Trishnaro shaanti sundorokaanti,
Tumi ele nikhiler santapobhanjono.
Aanko dhorabokkhe, dikbodhuchokkhe
Sushitolo sukomolo shyamorosoranjan
Ele birchhande tabo kotibandhe
Bidyut osilata beje otthe jhonjhon.
Tabo uttoriye chhaaya dile bhoriye –
Tomalobonoshikhore nabonilo-anjan.
Jhillir mondre maalotir gondhe
Milayile chanchol madhukarogunjan.
Nrityer bhange ele nabo range,
Sachakito pallobe naache jeno khanjan.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি” গানটি শুরু হয়:

তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি,
তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥
আঁকো ধরাবক্ষে দিগ্বধুচক্ষে
সুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান