গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ

দেখা হয়েছে: 1.1K

Bangla Lyrics

গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ।।
চিত্তে কে নৃত্যে মাতে দোল্‌ লাগানো ছন্দে,
মদির রঙের নেশায় অধীর আনন্দে।
নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত
বাজে মেঘ- মৃদঙ।।

প্রাণের তটে কামোদ নটে সুর
বাজিছে সুমধুর।
দুলে অলকা নন্দা রাঙা তরঙ্গে
শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রূভঙ্গে।
বাজিছে বুকে সুর-তরঙ্গ
কাফির (সুর) সারঙ।

Transliteration in English

gagne pabne aji chariye geche rang
nikhil rangil range oprup dhang।।
chitte ke nritje mate dol lagano chande,
madir ranger neshay odhir annde।
nachiche samire pushp, pagal basant
baje megh- mridang।।
praner tate kamod nate sur
bajiche sumdhur।
dule olka nanda ranga tarngge
shikhi kurangg nache rangila bhrubhngge।
bajiche buke sur-tarangg
kaphir (sur) sarang।