এই ক্ষণটুকু কেন এত ভালো লাগে
দেখা হয়েছে: 317
Bangla Lyrics
এই ক্ষণটুকু কেন এত ভালো লাগে
সে কি জীবনে প্রথম প্রেম এসেছে বলে,
আকাশ দিয়েছে ধরা আঁখির কোলে।।
আমারই মনের যেন পরশ পেয়ে
আলোয় আলোয় গেছে ভুবন ছেয়ে
আমারই প্রাণের রাগে গোলাপ রাঙা হয়ে দুয়ার খোলে।।
কে জানে কোথায় ছিল এত যে কথা
কাকলি কূজনে যারা এনেছে ওগো আজ এ অধীরতা
আমারই আবেগে যেন উছল করা
আকুল নিঝর হল অঝোর ধরা
আমারই হাসির মায়া বনের সবুজ ওই স্বপনে দোলে।।
Transliteration in English
ei kshantuku ken et bhalo lage se ki jibne pratham prem eseche bale, akash diyeche dhara akhir kole।। amarai maner jen parash peye aloy aloy geche bhuban cheye amarai praner rage golap ranga haye duyar khole।। ke jane kothay chil et je katha kakli kujne jara eneche ogo aj e odhirta amarai abege jen uchal kara akul nijhar hal ojhor dhara amarai hasir maya baner sabuj oi sbapne dole।।