নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী
দেখা হয়েছে: 12
Bangla Lyrics
ওরে হো . . . . . .
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী,
রবি ঠাকুর যে ভাষাতে বলতো কথা, তাই বলি
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী॥
ব্যানার্জী নয়, মুখার্জী নয় — গাঙ্গুলী
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী॥
আহা গল্প হলেও সত্যি কথা, বলছি সবাই শোনো
রূপকাহিনী, রূপকথা নয় আজগুবি নয় কোনো
আমার গানের বন্ধুরা সব, মন দিয়ে আজ শোনো!
এক যে ছিল দুষ্টু ছেলে, বেজায় রকম কালো
কেবল লেখাপড়ায় অষ্টরম্ভা মনটা ছিল ভালো
ও তার মনটা ছিল ভালো
এমনিতে, সে চালাক-চতুর মোটেই সে নয় বোকা
আদর করে ডাকতো সবাই, গাইয়ে বাবু, খোকা।
খাণ্ডোয়া বাসী, বম্বে বাজার সেই ছেলেটার বাড়ী
তাড়ির দোকান, গাঁজা-গুদাম সামনে ছিল তারই
পালিয়ে যেত খেলার মাঠে সেথায় সারা বেলা
বন্ধুরা সব জুটতো এসে খেলতো নানা খেলা
(সংলাপ)
কয়েন তো সেই পোলাডা কেডা ?
ওটা আমি গো আমি
ব্যানার্জী নয়, মুখার্জী নয়, চ্যাটার্জী নয় — গ্যাঙার্জী
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী॥
আমি বম্বেবাসী আজ, প্রবাসী তবু খাঁটি বাঙ্গালী
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী
আমার বাবা ছিলেন রাশভারী লোক
বি.এ. বি.এল. কুঞ্জলাল
উঠ্ লে রেগে যেতেন ক্ষেপে
মুখটা যে তার হত লাল
বাবা ছিলেন পেশায় উকিল
নেশায় যে তাঁর ছিল গান
বন্ধুরা সব আসতো, যেতো
বাবার ছিল দরাজ প্রাণ॥
(সংলাপ)
বাবার খুব শখ ছিল। উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন। আর, সেই আসরে,
ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন — খোকা, ওরে খোকা, শুনিয়ে দে সকলকে অশোক আর
দেবিকা রাণীর সেই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শোনিয়ে পেয়েছি কত সম্মান,
কত ক্যশ কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন ?
“ম্যায় বন্ কি চিড়িয়া বনকে বন্ বন্ বঁলু রে
ম্যায় বন্ কা পন্ছি বন কে তন্ তন্ তলু রে . .. .”
“দিয়া জ্বালাও জগমগ জগমগ দিয়া জ্বালাও . . . ”
“নিশীথে যাইও ফুলবনে, ভ্রমরা
নিশীথে যাইও ফুলবনে . . .”
“হৈ লা-লা ঢিং লা-লা হৈ . . .”
দাদামণির গান শুনিয়ে পেতাম একটি টাকা
শচিন কর্তার ভাটিয়ালী গেয়ে পেতাম আড়াই টাকা
চুক্তি ছিল সায়গল সাহেবের গানে পাঁচটি টাকা
সবার যিনি অশোর কুমাক আমার দাদামণি
তাঁর কাছেতেই হাতেখড়ি আমার পরশমণি
আমার দিদিমণির গানের গলা মিষ্টি ছিল ভারি
দিদি আমার গানের গুরু শিষ্য আমি তারই
এমনি করে রঙে-রসে ভরে ছিল দিনগুলি
ছোটবেলার কিশোর এখন কিশোরকুমার — হারিয়েছে গাঙ্গুলী
(সংলাপ)
— বুঝলেন না ?
— বোঝাচ্ছি। আমি গায়ক হলাম, খুব নাম হল। আমি অভিনেতা হলাম — আরো নাম হল।
হঠাৎ ; হঠাৎ আমার জীবনে উঠল ঝড়। ঝড় না, ঝড় না-কর-আয়কর। আয়কর আমায় করল
দেশান্তর।
সংসারে সঙ সেজে থাকা লাগল না পছন্দ
অবশেষে হয়ে গেলাম স্বামী কিশোরানন্দ
জয় গোবিনদম্ জয় গোপালম্
জয় গোবিনদম্ জয় গোপালম্
পিছে পড় গয়া ইকাম্ ট্যাক্সম্
পিছে পড় গয়া ইকাম্ ট্যাক্সম্ ॥
(সংলাপ)
তারপর অনেক কিছুই ঘটল। কিছু পেলাম, কিছু দিলাম, কিছু হারালাম।
স্মৃতি নামের রেলগাড়িটা পেছন দিকে ছোটে
আমার মনের পর্দাতে সব ছবি হয়ে ওঠে
বেশ তো ছিলাম ছোটবেলায় মায়ের আঁচল তলে
সেই কথাটি ভেবে এখন ভাসি চোখের জলে॥
শিশু ঘুমালে পাড়া জুড়ালো বর্গী এলো দেশে
গানের সুরে ঘুম পাড়াতো মা যে ভালবেসে
ঘুম পাড়ানি ছড়ায় শিশু এখন ঘুমোয় না
তারার দেশে হারিয়ে গেছে — স্নেহময়ী মা॥
Transliteration in English
ore ho . . . . . . nam amar kishorkumar gangguli, rabi thakur je bhashate balto katha, tai bali nam amar kishorkumar gangguli॥ bjanarji nay, mukharji nay — gangguli nam amar kishorkumar gangguli॥ aha galp haleo satji katha, balchi sabai shono rupkahini, rupaktha nay ajgubi nay kono amar ganer bandhura sab, man diye aj shono! ek je chil dushtu chele, bejay rakam kalo kebal lekhapray oshtarmbha manta chil bhalo o tar manta chil bhalo emnite, se chalak-chatur motei se nay boka adar kare dakto sabai, gaiye babu, khoka। khandoa basi, bambe bajar sei cheletar bari tarir dokan, gaja-gudam samne chil tarai paliye jet khelar mathe sethay sara bela bandhura sab jutto ese khelto nana khela (sanglap) kayen to sei polada keda ? ota ami go ami bjanarji nay, mukharji nay, chjatarji nay — gjangarji nam amar kishorkumar gangguli॥ ami bambebasi aj, prabasi tabu khati banggali nam amar kishorkumar gangguli amar baba chilen rashbhari lok bi.e. bi.el. kunjlal uth le rege jeten kshepe mukhta je tar hat lal baba chilen peshay ukil neshay je tar chil gan bandhura sab asto, jeto babar chil daraj pran॥ (sanglap) babar khub shakh chil। ukil bandhuder barite deke ene asar basaten। ar, sei asre, ghum theke tene tule amake balten — khoka, ore khoka, shuniye de sakalke oshok ar debika ranir sei ganta taratari। ar ami sei asre gan shoniye peyechi kat samman, kat kjash kat kari। takhan ami ki gan gaitam janen ? “mjay ban ki chiriya banke ban ban balu re mjay ban ka panchi ban ke tan tan talu re . .. .” “diya jbalao jagamag jagamag diya jbalao . . . ” “nishithe jaio phulabne, bhramra nishithe jaio phulabne . . .” “hoi la-la dhing la-la hoi . . .” dadamnir gan shuniye petam ekti taka shachin kartar bhatiyali geye petam arai taka chukti chil sayagal saheber gane pachti taka sabar jini oshor kumak amar dadamni tar kachetei hatekhri amar parashamni amar didimnir ganer gala mishti chil bhari didi amar ganer guru shishj ami tarai emni kare range-rase bhare chil dinguli chotbelar kishor ekhan kishorkumar — hariyeche gangguli (sanglap) — bujhlen na ? — bojhachchi। ami gayak halam, khub nam hal। ami obhineta halam — aro nam hal। hathaৎ ; hathaৎ amar jibne uthal jhar। jhar na, jhar na-kar-ayakar। ayakar amay karal deshantar। sangsare sang seje thaka lagal na pachand obsheshe haye gelam sbami kishoranand jay gobinadm jay gopalm jay gobinadm jay gopalm piche par gaya ikam tjaksm piche par gaya ikam tjaksm ॥ (sanglap) tarapar onek kichui ghatal। kichu pelam, kichu dilam, kichu haralam। smriti namer relgarita pechan dike chote amar maner pardate sab chabi haye othe besh to chilam chotbelay mayer achal tale sei kathati bhebe ekhan bhasi chokher jale॥ shishu ghumale para juralo bargi elo deshe ganer sure ghum parato ma je bhalbese ghum parani charay shishu ekhan ghumoy na tarar deshe hariye geche — snehamyi ma॥