বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে

দেখা হয়েছে: 32

Bangla Lyrics

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
তোমায় ডাকব না তো ফিরে।

করব তোমায় কী সম্ভাষণ,
কোথায় তোমার পাতব আসন
পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে॥

তুমি আপনি যখন আসো তখন আপনি কর ঠাঁই–
আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই।

তুমি যখন যাও চলে যাও সব আয়োজন হয়-যে উধাও–
গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে।।

Transliteration in English

biday jakhan chaibe tumi dakshinasmire
tomay dakab na to phire।
karab tomay ki sambhashan,
kothay tomar patab asan
pata-jhara kusum-jhara nikunjkutire॥
tumi apni jakhan aso takhan apni kar thai–
apni kusum photao, mora tai diye sajai।
tumi jakhan jao chale jao sab ayojan hay-je udhao–
gan ghuche jay, rang muche jay, takai oshrunire।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে” গানটি কে গেয়েছেন?
“বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাসদেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে” গানের গীতিকার ও সুরকার কে?
“বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে” কোন বিভাগের গান?
“বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।