যায় দিন, শ্রাবণদিন যায়

দেখা হয়েছে: 67

Bangla Lyrics

যায় দিন, শ্রাবণদিন যায়।

আঁধারিল মন মোর আশঙ্কায়,

মিলনের বৃথা প্রত্যাশায় মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে॥

আসন্ন নির্জন রাতি, হায়, মম পথ-চাওয়া বাতি

ব্যাকুলিছে শূন্যেরে কোন্‌ প্রশ্নে॥

দিকে দিকে কোথাও নাহি সাড়া,

ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া।

নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশা ব্যথিতা যামিনী খোঁজে ভাষা–

বৃষ্টিমুখরিত মর্মরছন্দে, সিক্ত মালতীগন্ধে॥

Transliteration in English

jay din, shrabandin jay।
adharil man mor ashngkay,
milner britha pratjashay   mayabini ei sandhja chaliche॥
asann nirjan rati,   hay, mam path-chaoa bati
bjakuliche shunjere kon prashne॥
dike dike kothao nahi sara,
phire khjapa haoa grihchara।
nibir-tamisr-bilupt-asha   bjathita jamini khoje bhasha–
brishtimukhrit marmarachnde,   sikt maltigndhe॥