রানার

দেখা হয়েছে: 437

Bangla Lyrics

(রানার গ্রামের ডাক হরকরা
রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের
খবরের বোঝা বয়ে সে পৌছে দেয় দোরে দোরে
কিন্তু তার খবর কে রাখে)

রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার রানার চলেছে,রানার!
রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার
কাজ নিয়েছে সে নতুন খবর আনার।।

রানার! রানার!
জানা-অজানার
বোঝা আজ তার কাঁধে,
বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে।

রানার চলেছে, বুঝি ভোর হয় হয়।

আরো জোরে, আরো জোরে, হে রানার দুর্বার দুর্জয়
তার জীবনের স্বপ্নের মত পিছে সরে যায় বন,
আরো পথ,আরো পথ-বুঝি হয় লাল ও-পূর্ব কোণ

অবাক রাতের তারারা আকাশে মিট্ মিট্ করে চায়;
কেমন করে এ রানার সবেগে হরিণের মত যায়।

কত গ্রাম, কত পথ যায় সরে সরে
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে।

হাতে লন্ঠন করে ঠন্ ঠন্, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ; রানার! এখনো রাতের কালো।

এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে

রানার! রানার!
এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?
ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,

রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে।

কত চিঠি লেখে লোকে-
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে।

এর দুঃখের চিঠি পড়বেনা জানি কেউ কোন দিনও
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ।

এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে

দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি-
এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি।

রানার! রানার! কি হবে এ বোঝা বয়ে?
কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে? ।।

রানার! রানার! ভোর তো হয়েছে-আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল? ।।

রানার! গ্রামের রানার!
সময় হয়েছে নতুন খবর আনার
রানার, রানার……।।

Transliteration in English

(ranar gramer dak harakra
rater par rat klantihin manusher sukh duhkher
khabrer bojha baye se pouche dey dore dore
kintu tar khabar ke rakhe)
ranar chuteche tai jhum jhum ghanta bajche rate
ranar chaleche khabrer bojha hate,
ranar ranar chaleche,ranar!
ratrir pathe pathe chale kon nishedh jane na manar।
digant theke dignte chote ranar, ranar
kaj niyeche se natun khabar anar।।
ranar! ranar!
jana-ojanar
bojha aj tar kadhe,
bojhai jahaj ranar chaleche chithi ar sangbade।
ranar chaleche, bujhi bhor hay hay।
aro jore, aro jore, he ranar durbar durjay
tar jibner sbapner mat piche sare jay ban,
aro path,aro path-bujhi hay lal o-purb kon
obak rater tarara akashe mit mit kare chay;
keman kare e ranar sabege hariner mat jay।
kat gram, kat path jay sare sare
shahre ranar jabei pouche bhore।
hate lanthan kare than than, jonakira dey alo
mabhoih; ranar! ekhno rater kalo।
emni karei jibner bahu bacharke pichu phele,
prithibir bojha kshudhit ranar pouche diyeche mele
klantshbas chuyeche akash, mati bhije geche ghame
jibner sab ratrike ora kineche olp dame
onek duhkhe, bahu bednay, obhimane, onurage,
ghare tar priya eka shajjay binidr rat jage
ranar! ranar!
e bojha tanar din kabe shesh habe?
rat shesh haye surj uthbe kabe?
gharete obhab, prithibita tai mane hay kalo dhoa,
pithete takar bojha tabu ei takake jabe na choa,
rat nirjan, pathe kat bhay, tabuo ranar chote,
dasjur bhay, tar cheye bhay kakhan surj othe।
kat chithi lekhe loke-
kat sukhe, preme, abege, smritite, kat duhkhe o shoke।
er duhkher chithi parbena jani keu kon dinao
er jibner duhkh kebal janbe pather trin।
er duhkher katha janbe na keu shahre o grame
er katha dhaka pare thakbei kalo ratrir khame
darde tarar chokh kape mitimiti-
e-ke je bhorer akash pathabe sahanubhutir chithi।
ranar! ranar! ki habe e bojha baye?
ki habe kshudhar klantite kshaye kshaye? ।।
ranar! ranar! bhor to hayeche-akash hayeche lal
alor sparshe kabe kete jabe ei duhkher kal? ।।
ranar! gramer ranar!
samay hayeche natun khabar anar
ranar, ranar……।।