ami sorkari kormochari

দেখা হয়েছে: 10

শিল্পী: Nochiketaবিভাগ: আধুনিক

Bangla Lyrics

বারোটায় অফিস আসি, দু’টোয় টিফিন, তিনটেয় যদি
দেখি সিগন্যাল গ্রীন,
চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়, চেয়ারটা কোনোমতে ছাড়ি।
কোনো কথা না বাড়িয়ে, ধীরে ধীরে পা বড়িয়ে, চারটেয় চলে আসি বাড়ি।
আমি সরকারি কর্মচারী, আমি আমি সরকারি কর্মচারী।
 
আমি অফিসেতে বসে বসে আনন্দলোক পড়ি, টাডা থেকে ছাড়া পেল সঞ্জয়,
আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে, দূর থেকে মনে হয় হিমালয় !
হপ্তায় হপ্তায় আন্দোলনের খেলা, টিএ, ডিএ বাড়ানোর জন্য,
ফি মাসে মাসে যদি এক দিনও কাজ করি, অফিসটা হয়ে যায় ধন্য।
কারো ফাইল পাস্ করে নির্লজ্জের মতো, হাতখানা পেতে দিতে পারি।
আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী।
 
(মা, মাগো, জগত্ জননী, অন্নদায়িনী মা আমার রক্ষা কোরো ! )
ঘুষ আমার ধর্ম ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে কি শংসয় ?
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়।
তাই কারো ফইল পাস্ করে নির্লজ্জের মত, হাত খানা পেতে দিতে পারি।
আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী।

Transliteration in English

barotay ophis asi, du’toy tiphin, tintey jadi
dekhi signjal grin,
chatita galiye paye, nipat nirdbidhay, cheyarta konomte chari।
kono katha na bariye, dhire dhire pa bariye, chartey chale asi bari।
ami sarkari karmchari, ami ami sarkari karmchari।
ami ophisete base base anandlok pari, tada theke chara pel sanjay,
ar tebilete amar phail ese jame jame, dur theke mane hay himalay !
haptay haptay andolner khela, tie, die baranor janj,
phi mase mase jadi ek dinao kaj kari, ophista haye jay dhanj।
karo phail pas kare nirljjer mato, hatkhana pete dite pari।
ami sarkari karmchari, ami sarkari karmchari।
(ma, mago, jagt janni, onndayini ma amar raksha koro ! )
ghush amar dharm ghush amar karm, ghush nite ki shangsay ?
prakashje chumu khaoa ei deshe opradh, ghush khaoa kakhanai nay।
tai karo phail pas kare nirljjer mat, hat khana pete dite pari।
ami sarkari karmchari, ami sarkari karmchari।