অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে

দেখা হয়েছে: 30

Bangla Lyrics

অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে!
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে।।

তেমনি ক’রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে
নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-পরে।।

বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে,
ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।

বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভরে।।

Transliteration in English

ognibina bajao tumi keman kare!
akash kape tarar alor ganer ghore।।
temni k’re apan hate   chule amar bednate
nutan srishti jagal bujhi jiban-pare।।
baje b’lei bajao tumi sei garbe,
ogo prabhu, amar prane sakal sabe।
bisham tomar bahnighate   bare bare amar rate
jbaliye dile nutan tara bjathay bhare।।