জড়ায়ে আছে বাধা

দেখা হয়েছে: 17

Bangla Lyrics

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই
ছাড়াতে গেলে ব্যথা বাজে।
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই
চাহিতে গেলে মরি লাজে।

জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম
এমন ধন আর নাহি যে তোমা-সম
তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা
ফেলিয়া দিতে পারি না যে।।

তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া
মরণ আনে রাশি রাশি,
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি
তবুও তাই ভালোবাসি।

এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি
কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি
আমার ভালো তাই চাহিতে যবে যাই
ভয় যে আসে মনোমাঝে।।

Transliteration in English

jaraye ache badha, charaye jete chai
charate gele bjatha baje।
mukti chahibare tomar kache jai
chahite gele mari laje।
jani he tumi mam jibne shreyatam
eman dhan ar nahi je toma-sam
tabu ja bhangachora gharete ache pora
pheliya dite pari na je।।
tomare abriya dhulate dhake hiya
maran ane rashi rashi,
ami je pran bhari tader ghrina kari
tabuo tai bhalobasi।
etai ache baki, jameche et phaki
kat je biphalta, kat je dhakadhaki
amar bhalo tai chahite jabe jai
bhay je ase manomajhe।।