স্বাধীনতা ।। কালের লিখন
দেখা হয়েছে: 732
Bangla Lyrics
তুমি নয় মাস ছিলে মাতৃগর্ভে
মুজিব তোমার পিতা,
রক্ত দিয়ে পেয়েছি তোমায়,
বাংলার স্বাধীনতা।।
কৃষক শ্রমিক নারী পুরুষ মিলে,
মুক্তি যুদ্ধে গেলো দলে দলে,
যায়নি সেই ত্যাগ বিফলে,
মুক্ত হলো বঙ্গমাতা।।
পরাধীনতার গ্লানি মুছে দিয়ে,
নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে,
শপথ নিলো জমিন ছুঁয়ে
পূর্ণ হলো আকুলতা।।
বাবার চোখে দেশের ভালোবাসা,
মায়ের বুকে ফসলের প্রত্যাশা,
লিখন বলে থাকলে আশা,
নিশ্চিত আসে সফলতা।।
Transliteration in English
tumi nay mas chile matrigrbhe mujib tomar pita, rakt diye peyechi tomay, banglar sbadhinta।। krishak shramik nari purush mile, mukti juddhe gelo dale dale, jayni sei tjag biphle, mukt halo banggmata।। paradhintar glani muche diye, natun kare bachar sbapn niye, shapath nilo jamin chuye purn halo akulta।। babar chokhe desher bhalobasa, mayer buke phasler pratjasha, likhan bale thakle asha, nishchit ase saphalta।।