চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে

দেখা হয়েছে: 220

Bangla Lyrics

চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে।।
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে।
চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে।।

সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে।।

দিশাহারা কোনো পাতা যেন
ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এতো স্বপ্নের ভীড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে।
চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে।।

গুনগুন গুন গানে
মনে এসে বাসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সব কিছু – ভুলে গেছি গুন গুন গুন গানে

উচ্ছ্বল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে।।

বুঝিনি তো ভুল হয়ে গেছে
ঝড়ের মেঘেতে মন রেখে।

পিঞ্জর ভেঙ্গে উড়বার নেশা এতো হয়নিতো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে।

চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে।।
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে।
চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে।।

Transliteration in English

chanchal man anamna hay je tar choa lage।।
bhorer akashe alo dekhe pakhi jen jage।
chanchal man anamna hay je tar choa lage।।
saradin rimjhim jhim kat brishti
kat brishti hayeche man jure।।
dishahara kono pata jen
jharer mukhete gel ure
chokher patay eto sbapner bhir hayni to age
bhorer akashe alo dekhe pakhi jen jage।
chanchal man anamna hay je tar choa lage।।
gungun gun gane
mane ese basa bhramrer mato tar man
ese base mor mane
ami sab kichu – bhule gechi gun gun gun gane
uchchbal man tolpar onasrishti
onasrishti chaleche sei theke।।
bujhini to bhul haye geche
jharer meghete man rekhe।
pinjar bhengge urbar nesha eto haynito age
bhorer akashe alo dekhe pakhi jen jage।
chanchal man anamna hay je tar choa lage।।
bhorer akashe alo dekhe pakhi jen jage।
chanchal man anamna hay je tar choa lage।।