সেই তো বসন্ত ফিরে এল
দেখা হয়েছে: 29
Bangla Lyrics
সেই তো বসন্ত ফিরে এল,
হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।
সব মরুময়, মলয়-অনিল এসে
কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে
কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো–
পাখিগুলি দিকে দিকে চলে যায়।
শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,
প্রাণ করে হায়-হায় হায় রে ফুরাইল সকলই।
প্রভাতের মৃদু হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি আর।
কিবা জোছনা ফুটিত রে কিবা যামিনী–
সকলই হারালো, সকলই গেল রে চলিয়া
প্রাণ করে হায় হায় হায় রে।।
Transliteration in English
sei to basant phire el, hridyer basant phuray hay re। sab marumay, malay-onil ese kede sheshe phire chale jay hay re kat shat phul chil hridye, jhare gel, ashalta shukalo– pakhiguli dike dike chale jay। shukano patay dhaka basnter mritkay, pran kare hay-hay hay re phurail sakalai। prabhater mridu hasi, phuler ruprashi, phiribe ki ar। kiba jochna phutit re kiba jamini– sakalai haralo, sakalai gel re chaliya pran kare hay hay hay re।।