কোন এক গাঁয়ের বধুর কথা
দেখা হয়েছে: 228
Bangla Lyrics
কোন এক গাঁয়ের বধুর কথা তোমায় শোনাই শোনো
রূপকথা নয় সে নয়
জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা
শিশির ভেজা কাহিনী শোনাই শোনো।।
একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত।
দেখা দিত ধানের শীষের ইশারাতে
দিবা শেষে কিষাণ যখন আসতো ফিরে
ঘি মউ-মউ আম কাঁঠালের পিঁড়িটিতে বসতো তখন
সবখানি মন উজাড় করে দিত তারে কিষাণী
সেই কাহিনী শোনাই শোনো।
ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে
শ্রান্তজনে হাতছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে
নীল শালুকে দোলন দিয়ে রঙ ফানুসে ভেসে।
ঘুমপরী সে ঘুম পাড়াত এসে কখন যাদু করে
ভোমরা যেত গুনগুনিয়ে ফোঁটা ফুলের পাশে
আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ |
সেখানে বারোমাসে তেরো পাবণ আষাঢ় শ্রাবণ কি বৈশাখে
গাঁয়ের বধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত
গোলা সবার ঘরে ঘরে হায়রে কখন
গেল সমন অনাহারের বেশেতে সেই কাহিনী শোনাই শোনো।।
ডাকিনী যোগিনী এলো শত নাগিনী
এলো পিশাচেরা এলোরে শত পাকে বাঁধিয়া
নাচে তাথা তাথিয়া নাচে তাথা তাথিয়া নাচেরে নাচে রে।
কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে
গেল প্রাণ শতপ্রাণ গেল রে মায়ার কুটিরে
নিল রস লুটিরে মরুর রসনা এলো রে।
হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা।
হায় বধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধুছন্দা
হায় সেই সোনাভরা প্রান্তর সোনালি স্বপনভরা অন্তর।
হায় সেই কিষাণের কিষাণীর জীবনের ব্যথার পাষাণ আমি বহি রে।
আজও যদি তুমি কোনো গাঁয়ে দেখো ভাঙা কুটিরের সারি
জেনো সেইখানে সে গাঁয়ের বধুর আশা স্বপনের জীবন্ত সমাধি।
Transliteration in English
kon ek gayer badhur katha tomay shonai shono rupaktha nay se nay jibner madhumaser kusum chire gatha mala shishir bheja kahini shonai shono।। ektukhani shjamal ghera kutire tar sbapn shat shat। dekha dit dhaner shisher isharate diba sheshe kishan jakhan asto phire ghi mau-mau am kathaler piritite basto takhan sabkhani man ujar kare dit tare kishani sei kahini shonai shono। ghughu daka chayay dhaka gramkhani kon maya bhare shrantajne hatchanite dakat kache adar kare sohag bhare nil shaluke dolan diye rang phanuse bhese। ghumapri se ghum parat ese kakhan jadu kare bhomra jet gunguniye phota phuler pashe akashe batase sethay chil paka dhaner base base sabar nimantran | sekhane baromase tero paban asharh shraban ki boishakhe gayer badhur shakher dake lakshmi ese bhare dit gola sabar ghare ghare hayre kakhan gel saman onaharer beshete sei kahini shonai shono।। dakini jogini elo shat nagini elo pishachera elore shat pake badhiya nache tatha tathiya nache tatha tathiya nachere nache re। kutiler mantre shoshner jantre gel pran shatpran gel re mayar kutire nil ras lutire marur rasna elo re। hay sei maya ghera sandhja deke jet kat nishigndha। hay badhu sundri kothay tomar sei madhur jiban madhuchnda hay sei sonabhra prantar sonali sbapanabhra ontar। hay sei kishaner kishanir jibner bjathar pashan ami bahi re। ajao jadi tumi kono gaye dekho bhanga kutirer sari jeno seikhane se gayer badhur asha sbapner jibant samadhi।