নীলাঞ্জনা
দেখা হয়েছে: 4.1K
Bangla Lyrics
দুলছে হাওয়ায় , না না না ফুল নয়
দখিনা বাতাসে নাগপাশে সময় নয়।
খোলা বারান্দায়, এই নির্জনতায়
সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যাবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা নীলাঞ্জনা ।।
প্রেমিকের স্পর্শ
আনবেনা শিহরন আর ঐ মনে,
কেয়ার অফ ফুটপাত নচিকেতা দুটি হাত
শূণ্যে ছুড়বে ফাঁকা আস্ফালনে,
উড়ছে মাছি , না না না অবুঝ নয়
সে আজো একা তাই ঘিরে মাছিরাই রয় ।
খোলা বারান্দায়, এই নির্জনতায়
সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যাবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা নীলাঞ্জনা ।।
লাশকাটা ঘরে যদি
চেরা হয় তার বুক সঙ্গোপনে,
দেখবে সেখানে রাখা বিবর্ণ
একমুঠো স্বপ্ন যতনে ।
যে স্বপ্ন কোন কিশোরের দেয়া উপহার গানের ভাষায় ,
যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায়।
এখন সময় না না না রাত্রি নয়
সে আজ জীবনরাত্রি পেরিয়ে গেছে হায় ।।
খোলা বারান্দায়, এই নির্জনতায়
সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যাবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা নীলাঞ্জনা ।।
Transliteration in English
dulche haoay , na na na phul nay dakhina batase nagpashe samay nay। khola baranday, ei nirjantay silingyer bandhne, matir bjabdhane dulche skhalit basna nilanjna nilanjna ।। premiker sparsh anbena shiharan ar oi mane, keyar oph phutpat nachiketa duti hat shunje churbe phaka asphalne, urche machi , na na na obujh nay se ajo eka tai ghire machirai ray । khola baranday, ei nirjantay silingyer bandhne, matir bjabdhane dulche skhalit basna nilanjna nilanjna ।। lashkata ghare jadi chera hay tar buk sanggopne, dekhbe sekhane rakha bibarn ekmutho sbapn jatne । je sbapn kon kishorer deya uphar ganer bhashay , je sbapn prathagat mithje kapat sangsarer ashay। ekhan samay na na na ratri nay se aj jibanratri periye geche hay ।। khola baranday, ei nirjantay silingyer bandhne, matir bjabdhane dulche skhalit basna nilanjna nilanjna ।।