অন্তবিহীন পথ চলাই জীবন
দেখা হয়েছে: 3K
Bangla Lyrics
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।
জীবন প্রসব করে চলাই জীবন,
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।
শুধু সূর্যের পানে দেখাই জীবন,
জীবনকে ভোগ করে একাই জীবন ।।
একই কক্ষ্যপথে ঘোরাই জীবন,
স্বপনের সমাধি খোড়াই জীবন,
মনের গোপন ঘরে, যে শ্বাপদ ঘর করে,
তাকেই লালন করে চলাই জীবন।
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন,
রাম, ইসলাম আর যিশুরা জীবন ।।
অষুধের বিষপান করাই জীবন,
চিকিত্ সাহীন হয়ে মরাই জীবন।
যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে,
তার অভিশাপ নিয়ে চলাই জীবন।
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন,
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন ।।
স্বপ্নের বেচা কেনা করাই জীবন,
দেয়ালে ঠেকলে পিঠ লড়া ই জীবন,
প্রতিদিন ঘরে ফিরে, অনেক হিসেব করে,
‘এ জীবন চাই না’, তা বলাই জীবন।
Transliteration in English
ontbihin path chalai jiban shudhu jibner katha balai jiban। jiban prasab kare chalai jiban, shudhu jog biyoger khelai jiban। shudhu surjer pane dekhai jiban, jibanke bhog kare ekai jiban ।। ekai kakshjapthe ghorai jiban, sbapner samadhi khorai jiban, maner gopan ghare, je shbapad ghar kare, takei lalan kare chalai jiban। phutpathe beoarish shishura jiban, ram, islam ar jishura jiban ।। oshudher bishpan karai jiban, chikit sahin haye marai jiban। je meyeta roj rate, badlay hate hate, tar obhishap niye chalai jiban। pratibad pratirodhe namai jiban, lakshje pouche tabe thamai jiban ।। sbapner becha kena karai jiban, deyale thekle pith lara i jiban, pratidin ghare phire, onek hiseb kare, ‘e jiban chai na’, ta balai jiban।