অরুণকান্তি কেগো যোগী ভিখারী
দেখা হয়েছে: 414
Bangla Lyrics
অরুণকান্তি কেগো যোগী ভিখারী
অরুণকান্তি কেগো যোগী ভিখারী।
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি।।
রাস-বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল-কিশোর-রূপ শুধু চিনি
অম্বরে হেরি আজ একি জ্যোতি-পুঞ্জ?
হে গিরিজাপতি! কোথা গিরিধারী।।
সম্বর সম্বর মহিমা তব
হে ব্রজেশ ভৈরব! আমি ব্রজবালা,
হে শিব সুন্দর! বাঘছাল পরিহর-
ধর নটবর বেশ পর নীপমালা।
নব-মেঘ-চন্দনে ঢাকি’ অঙ্গগজ্যোতি
প্রিয় হ’য়ে দেখা দাও ত্রিভুবন-পতি,
পার্ব্বতী নহি আমি, আমি শ্রীমতী,
বিষাণ ফেলিয়া হও বাঁশরী-ধারী।।
Transliteration in English
orunkanti kego jogi bhikhari orunkanti kego jogi bhikhari। nirbe hese daraile ese prakhar tej tab neharite nari।। ras-bilasini ami ahirini shjamal-kishor-rup shudhu chini ombre heri aj eki jjoti-punj? he girijapti! kotha giridhari।। sambar sambar mahima tab he brajesh bhoirab! ami brajbala, he shib sundar! baghchal parihar- dhar natabar besh par nipmala। nab-megh-chandne dhaki’ onggagjjoti priy h’ye dekha dao tribhuban-pati, parbbti nahi ami, ami shrimti, bishan pheliya hao bashri-dhari।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অরুণকান্তি কেগো যোগী ভিখারী” গানটি কে গেয়েছেন?
“অরুণকান্তি কেগো যোগী ভিখারী” গানটির শিল্পী: মুনতারীন মহল। মুনতারীন মহল এর আরও বাংলা গানের কথা দেখুন।
“অরুণকান্তি কেগো যোগী ভিখারী” গানটি কোন অ্যালবামের?
এই গানটি বাঁশী বাজায় কে অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 2012।
“অরুণকান্তি কেগো যোগী ভিখারী” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম (আহীর ভৈরব / ত্রিতাল)।
“অরুণকান্তি কেগো যোগী ভিখারী” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“অরুণকান্তি কেগো যোগী ভিখারী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।