পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়

দেখা হয়েছে: 2.9K

Bangla Lyrics

পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরাণ-প্রিয়।
চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।।

যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে জল করিও না ছল,
যে-প্রিয় নামে ডাকিতে মোরে
সে-নাম ধরে বারেক ডাকিও।।

তোমার বঁধু পাশে (হায়) যদি রয়,
মোরও প্রিয় সে, করিও না ভয়,
কহিব তা’রে, ‘আমার প্রিয়ারে
আমারো অধিক ভালোবাসিও।।‌‍

বিরহ-বিধুর মোরে হেরিয়া,
ব্যথা যদি পাও যাব সরিয়া,
রবো না হ’য়ে পথের কাঁটা,
মাগিব এ বর মোরে ভুলিও।।

Transliteration in English

path chalite jadi chakite kabhu dekha hay, paran-priy।
chahite jeman ager dine temni madir chokhe chahio।।
jadi go sedin chokhe ase jal,
lukate se jal kario na chal,
je-priy name dakite more
se-nam dhare barek dakio।।
tomar badhu pashe (hay) jadi ray,
morao priy se, kario na bhay,
kahib ta’re, ‘amar priyare
amaro odhik bhalobasio।।
birah-bidhur more heriya,
bjatha jadi pao jab sariya,
rabo na h’ye pather kata,
magib e bar more bhulio।।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়” গানটি শুরু হয়:

পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরাণ-প্রিয়।
চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।।
যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে জল করিও না ছল,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়” গানটি কে গেয়েছেন?
“পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়” গানটির শিল্পী: ফিরোজা বেগমফিরোজা বেগম এর আরও বাংলা গানের কথা দেখুন।
“পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়” গানের গীতিকার ও সুরকার কে?
“পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।