কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া

দেখা হয়েছে: 129

Bangla Lyrics

কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া
কুহরিল মহুয়া বনে।
চমকি’ জাগিনু নিশীথ শয়নে।।
শূন্য-ভবনে মৃদুল সমীরে
প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে।
চরণ-চিহ্ন রাখি’ দলিত কুসুমে
চলিয়া গেছ তুমি দূরে বিজনে।।
বাহিরে ঝরে ফুল আমি বুঝি ঘরে
বেণু-বনে সমীরণ হাহাকার করে,
ব’লে যাও কেন গেলে এমন ক’রে
কিছু নাহি ব’লে সহসা গোপনে।।

Transliteration in English

kuhu kuhu kuhu kuhu koeliya
kuhril mahuya bane।
chamki’ jaginu nishith shayne।।
shunj-bhabne mridul samire
pradiper shikha kape dhire dhire।
charan-chihn rakhi’ dalit kusume
chaliya gech tumi dure bijne।।
bahire jhare phul ami bujhi ghare
benu-bane samiran hahakar kare,
b’le jao ken gele eman k’re
kichu nahi b’le sahsa gopne।।