আমি যদি আরব হতাম মদিনারই পথ

দেখা হয়েছে: 204

Bangla Lyrics

আমি যদি আরব হতাম মদিনারই পথ।
এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত।

পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই-তুরে
দিবানিশি করতাম তার কদম জিয়ারত।।

মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে

হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে।
চক্ষে আমার বইত নদী পেয়ে সে নিয়ামত।।

Transliteration in English

ami jadi arab hatam madinarai path।
ei pathe mor chale jeten nur nabi hajarat।
payja tar lagat ese amar kathin buke
ami jharna haye gale jetam omni param sukhe
sei chihn buke pure paliye jetam koh-i-ture
dibanishi kartam tar kadam jiyarat।।
ma phatema khelat ese amar dhuli laye
ami partam tar paye lutiye phuler renu haye
hasan hosen hese hese
nachat amar bakshe ese।
chakshe amar bait nadi peye se niyamat।।