এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–
দেখা হয়েছে: 20
Bangla Lyrics
এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–
এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা ॥
এরই গোপন হৃদয় ‘পরে ব্যথার স্বর্গ বিরাজ করে
দুঃখে-আলো-করা ॥
বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে–
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে।
দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে
সুধায়-সুধায়-ভরা ॥
রাগ: ছায়ানট-কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল
Transliteration in English
ei-je kalo matir basa shjamal sukher dhara– eikhanete adhar-aloy sbapan-majhe chara ॥ erai gopan hriday ‘pare bjathar sbarg biraj kare duhkhe-alo-kara ॥ birhi tor seikhane je ekla base thake– hriday tahar kshane kshane namti tomar dake। duhkhe jakhan milan habe anandlok milbe tabe sudhay-sudhay-bhara ॥ rag: chayanat-kedara tal: dadra rachnakal (banggabd): 16 bhadr, 1321 rachnakal (khrishtabd): 2 septembar, 1914 rachnasthan: surul