আমার ব্যথা যখন আনে

দেখা হয়েছে: 244

Bangla Lyrics

আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে।।

বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে
কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে।।

আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে
সেই গানের টানে পারো না আর রইতে দূরে।

লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম,
বাহির হয়ে এসো তুমি অন্ধকারে।।

Transliteration in English

amar bjatha jakhan ane amay tomar dbare
takhan apni ese dbar khule dao, dako tare।।
bahupasher kangal se je, chaleche tai sakal tjeje
katar pathe dhay se tomar obhisare।।
amar bjatha jakhan bajay amay baji sure
sei ganer tane paro na ar raite dure।
lutiye pare se gan mam jharer rater pakhi-sam,
bahir haye eso tumi ondhkare।।