তোমার বীণা আমার মনোমাঝে
দেখা হয়েছে: 25
Bangla Lyrics
তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে ॥
আকাশ যবে শিহরি উঠে গানে
গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে–
তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে।
হে বীণাপাণি, তোমার সভাতলে
আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে ॥
তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥
চলিতেছিনু তব কমলবনে,
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।
তোমার সুর ফাগুনরাতে জাগে,
তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে।
সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে
গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে।
কুহেলী কেন জড়ায় আবরণে–
আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে,
তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥
রাগ: আশাবরী-ভৈরবী
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩৩২
রচনাস্থান: আলিপুর, কলকাতা (প্রশান্তচন্দ্র মহলানবিশের আলিপুরের বাড়িতে)
Transliteration in English
tomar bina amar manomajhe kakhno shuni, kakhno bhuli, kakhno shuni na je ॥ akash jabe shihri uthe gane gopan katha kahite thake dharar kane kane– tahar majhe sahsa mate bisham kolahle amar mane badhanhara sbapan dale dale। he binapani, tomar sabhatle akul hiya unmadiya besur haye baje ॥ tomar bani kakhno shuni kakhno shuni na je॥ chalitechinu tab kamalabne, pather majhe bhulalo path utla samirne। tomar sur phagunrate jage, tomar sur oshokshakhe orunrenurage। se sur bahi chalite chahi apan-bhola mane gunjrit-tbarit-pakha madhukrer sane। kuheli ken jaray abarne– adhare alo abil kare, akhi je mare laje, tomar bani kakhno shuni kakhno shuni na je॥ rag: ashabri-bhoirbi tal: jhampak rachnakal (banggabd): 2 choitr, 1332 rachnasthan: alipur, kalkata (prashantachandr mahlanbisher alipurer barite)