মধুর বসন্ত এসেছে
দেখা হয়েছে: 92
Bangla Lyrics
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে (আমাদের)
মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে।।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে।
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে।
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
Transliteration in English
madhur basant eseche madhur milan ghatate (amader) madhur malay samire madhur milan ratate।। kuhak lekhni chutaye kusum tuliche phutaye। likhiche pranay-kahini bibidh baran-chatate।। hero purano prachin dharni hayeche shjamal-barni jen jouban-prabah chutiche kaler shasan tutate purano birah haniche, nabin milan aniche। nabin basant ail nabin jiban phutate।