আজি শ্রাবণ-ঘন-গহন
দেখা হয়েছে: 59
Bangla Lyrics
আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি,
বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি
নিবিড় মেঘ কে দিল মেলে।
কূজনহীন কাননভূমি,
দুয়ার দেওয়া সকল ঘরে,
একেলা কোন্ পথিক তুমি
পথিকহীন পথের ‘পরে।
হে একা সখা, হে প্রিয়তম,
রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম
যেয়ো না মোরে হেলায় ঠেলে।
Transliteration in English
aji shraban-ghan-gahan-mohe gopan tab charan phele nishar mato nirab ohe sabar dithi eraye ele। prabhat aji mudeche akhi, batas britha jeteche daki, nilaj nil akash dhaki nibir megh ke dil mele। kujanhin kananbhumi, duyar deoa sakal ghare, ekela kon pathik tumi pathikhin pather ‘pare। he eka sakha, he priyatam, rayeche khola e ghar mam, samukh diye sbapanasam jeyo na more helay thele।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি শ্রাবণ-ঘন-গহন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি শ্রাবণ-ঘন-গহন” গানটি শুরু হয়:
আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“আজি শ্রাবণ-ঘন-গহন” গানটি কে গেয়েছেন?
“আজি শ্রাবণ-ঘন-গহন” গানটির শিল্পী: রিজওয়ানা চৌধুরী বন্যা। রিজওয়ানা চৌধুরী বন্যা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজি শ্রাবণ-ঘন-গহন” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“আজি শ্রাবণ-ঘন-গহন” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি শ্রাবণ-ঘন-গহন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।