আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
দেখা হয়েছে: 265
Bangla Lyrics
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা–
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা।
এসো গো শারদলক্ষ্ণী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো নির্মল নীলপথে,
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল-বনগিরিপর্বতে–
এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।।
ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে,
হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে–
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা।।
Transliteration in English
amra bedhechi kasher guchch, amra gethechi shephalimala– nabin dhaner manjri diye sajiye enechi dala। eso go sharadalkshni, tomar shubhr megher rathe, eso nirmal nilapthe, eso dhout shjamal alo-jhalamal-bangiriparbte– eso mukute pariya shbetashatadal shital-shishir-dhala।। jhara maltir phule asan bichano nibhrit kunje bhara ganggar kule phiriche maral dana patibare tomar charanmule। gunjartan tuliyo tomar sonar binar tare mridumdhu jhangkare, hasi-dhala sur galiya paribe kshanik oshrudhare। rahiya rahiya je parashamni jhalke olakkone palker tare sakrun kare bulayo bulayo mane– sona haye jabe sakal bhabna, adhar haibe ala।।