পৃথিবী আমারে চায়

দেখা হয়েছে: 257

Bangla Lyrics

পৃথিবী আমারে চায়,
রেখো না বেঁধে আমায়,
খুলে দাও প্রিয়া,
খুলে দাও বাহুডোর।

প্রণয় তোমার মিছে নয় মিছে নয়,
ভালবাসি তাই মনে জাগে এত ভয়।
চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে,
মধুরাতি হবে ভোর।
খুলে দাও প্রিয়া,
খুলে দাও বাহুডোর।

সবার মনের দিপালী জ্বালাতে
যে দীপ আপনি জ্বলে,
কেন আর তারে ঢেকে রাখ বলো
তোমার আঁচল তলে।

শোন না কি ওই আজ দিকে দিকে হায়,
কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়,
পথ ছেড়ে দাও, নয় সাথে চলো,
মুছে নাও আঁখিরোল,
খুলে দাও প্রিয়া,
খুলে দাও বাহুডোর।।

Transliteration in English

prithibi amare chay,
rekho na bedhe amay,
khule dao priya,
khule dao bahudor।
pranay tomar miche nay miche nay,
bhalbasi tai mane jage et bhay।
chad dube jabe, phul jhare jabe,
madhurati habe bhor।
khule dao priya,
khule dao bahudor।
sabar maner dipali jbalate
je dip apni jbale,
ken ar tare dheke rakh balo
tomar achal tale।
shon na ki oi aj dike dike hay,
kat badhu kade, kade kat oshay,
path chere dao, nay sathe chalo,
muche nao akhirol,
khule dao priya,
khule dao bahudor।।