যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
দেখা হয়েছে: 1K
Bangla Lyrics
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরণ করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে।।
আমি যে সব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে।
সেই পাখি কে ডাকলে কেন নতুন পাখা মেলে।।
আমার যা কিছু আকাঙ্খা যা কিছু অনুভব
পাথর হয়ে বুকের মাঝে জমেছিলো সব
সেই পাথরচাপা ঝর্ণাকে আবার বললে কেন
সময় হলো নদী হয়ে যাবার
জানিনা তো কোন মরুতে রাখবে তারে ফেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পুরন করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে।
Transliteration in English
je kshati ami niyechilam mene sei kshati puran karte ken ele ki khela tumi natun kare jabe abar khele।। ami je sab katha giyechilam bhule rekhechilam ondhkarer bandh khachay tule। sei pakhi ke dakle ken natun pakha mele।। amar ja kichu akangkha ja kichu onubhab pathar haye buker majhe jamechilo sab sei patharchapa jharnake abar balle ken samay halo nadi haye jabar janina to kon marute rakhbe tare phele je kshati ami niyechilam mene sei kshati puran karte ken ele ki khela tumi natun kare jabe abar khele।