আমি আজ আকাশের মতো একলা

দেখা হয়েছে: 40

শিল্পী: মান্না দেসুরকার: প্রভাস দেগীতিকার: শ্যামল গুপ্তবছর: 1957বিভাগ: আধুনিক

Bangla Lyrics

আমি আজ আকাশের মতো একলা
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়।

সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
বিলাপের ভাঙা সুর থেমে গেছে আঁধার বীণায়।।

দু’টি গান দু’টি প্রাণ দু’টি মন
এই নিয়ে দু’জনের এ ভুবন
এ জীবন দেখেছিল শরতের সোনার স্বপন।।

সে সাধ কি আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিজলীর দহনজ্বালা,
চকিত আলোয় তার আঁখি মোর দিশা য়ে হারায়।।

Transliteration in English

ami aj akasher mato ekla
kajal megher bhabnay
badler ei rat ghireche bjathay।
sajal udas baye buker kache
smarner taraguli ghumaye ache
bilaper bhanga sur theme geche adhar binay।।
du’ti gan du’ti pran du’ti man
ei niye du’janer e bhuban
e jiban dekhechil sharter sonar sbapan।।
se sadh ki aj kade nirala
niye shudhu bijlir dahanjbala,
chakit aloy tar akhi mor disha ye haray।।