সবকিছুর মুলে কিন্তু বউ

দেখা হয়েছে: 1K

Bangla Lyrics

এই যে এত কষ্ট সাধের যৌবন নষ্ট
জীবন গাঙে অভাব নামের ঢেউ
বাঘ ডরানো মাঘের শীতে
ঘাম ঝরিয়ে পৃথিবীতে
খুঁজে ফিরি অর্থ নামের মৌ
সবকিছুর মুলে কিন্তু বউ।

ব্যাচেলার জীবনে ভাই যেখানেই হতো রাত
পরম নিশ্চিন্তে সেখানেই হয়ে যেতাম কাত ।।
ছিলো সরল জীবনের অঙ্ক
লাগতো না খাট-পালঙ্ক
ড্রেসিং-ডাইনিং টেবিল-চেয়ার
সোফা-শোকেস্‌ কিনতো কে আর?
তিনরুমের ঘর লাগতো কি আদৌ।
এসবের মূলে কিন্তু বউ।
সবকিছুর গোড়ায় কিন্তু বউ।

দিলাম বিয়ের দিনে মিষ্টি তুলে নতুন বউয়ের মুখে
সেই থেকেই বউ যাচ্ছে খেয়ে সবই পরম সুখে ।।
কসমেটিকস আর জুয়েলারি
চটকদারী ম্যাকসি-শাড়ি
আবার এতোকিছু দেয়ার পরে
বাচ্চা নেয়ার বায়না ধরে
বছর ঘুরতেই কোলে আসে ফেউ।
খরচের মূলে কিন্তু বউ।
সবকিছুর গোড়ায় কিন্তু বউ।

এখন বউয়ের জন্য মাছের মুড়ো বাচ্চার গুঁড়ো দুধ
আত্মীয়-কুটুম্বের ঠেলায় বাড়ছে ঋণের সুদ ।।
কারেন্ট-পেপার-পানি-গ্যাস
বিল মেটাতে নাভিশ্বাস
তাই এখন বউয়ের চরণ ধরে আছি
ছেড়ে দে মা কেন্দে বাঁচি
আমায় বাঁচানোর আছেন নাকি কেউ?

Transliteration in English

ei je et kasht sadher jouban nasht
jiban gange obhab namer dheu
bagh darano magher shite
gham jhariye prithibite
khuje phiri orth namer mou
sabkichur mule kintu bau।
bjachelar jibne bhai jekhanei hato rat
param nishchinte sekhanei haye jetam kat ।।
chilo saral jibner ongk
lagto na khat-palangk
dresing-daining tebil-cheyar
sopha-shokes kinto ke ar?
tinrumer ghar lagto ki adou।
esber mule kintu bau।
sabkichur goray kintu bau।
dilam biyer dine mishti tule natun bauyer mukhe
sei thekei bau jachche kheye sabai param sukhe ।।
kasmetikas ar juyelari
chatakdari mjaksi-shari
abar etokichu deyar pare
bachcha neyar bayna dhare
bachar ghurtei kole ase pheu।
kharcher mule kintu bau।
sabkichur goray kintu bau।
ekhan bauyer janj macher muro bachchar guro dudh
atmiy-kutumber thelay barche riner sud ।।
karent-pepar-pani-gjas
bil metate nabhishbas
tai ekhan bauyer charan dhare achi
chere de ma kende bachi
amay bachanor achen naki keu?