বলো নামের শেষ পদবীটা

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

বলো নামের শেষে পদবিটা !
বলো নামের শেষে পদবিটা
এই যুগে আর কী দরকার
যুক্তি নাই এই উপাধি এখন টানার

ছিলো প্রাচীনকালে প্রয়োজন খেতাব শুনে পেশা জানার।
হলো কীর্তন করে কীর্তনীয়া
ঘর বানাইয়া ঘরামী
গাইন আর বাইন তারাই
যারা গান বাজনায় ছিলো নামী
হলো মোড়ল থেকে মণ্ডল টাইটেল টিকা দিয়ে টিকাদার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।

প্রচুর ভূমির মালিক যারা
তারাইতো ভূঁইয়া-ভৌমিক
বৈরাগ্য থেকে বৈরাগী
মল্লযোদ্ধারা মল্লিক
ছিলো কাঠের কাজে বাড়ৈ টাইটেল তালুক থেকে তালুকদার
যুক্তি নাই এই পদবি এখন টানার।।

বাদশাহের রাজস্ব হিসাব
রাখতো যে সে মজুমদার
রাজস্ব আদায়কারীদের
উপাধি ছিলো সরকার
পেলো পাইকের নেতা
সর্দার টাইটেল
ঢালী আখ্যা ঢাল যোদ্ধার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।

শিবের গাজন গেয়ে বালা
আনুগত্য থেকে দাস
রাজার বিশ্বাসী প্রজারা
পেয়েছে টাইটেল বিশ্বাস
যারা শান্তিরক্ষক কর্মচারী তারাইতো ছিলো শিকদার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।

ছিলো চৌধুরী আর রায় উপাধি যারা রাজা জমিদার
‘হাওলা’ মানে তত্ত্বাবধান
সেইসূত্রে হলো হালদার
যে আয়ুর্বেদীয় চিকিৎসক বৈদ্য টাইটেল ছিলো তার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।

জাগে পদবিতে হীনতা
আর কারও অহঙ্কার
তাই আইন করে এ পদবীকে
তুলে দেওয়া খুব দরকার
নকুল কয় পাক্ যোগ্য সম্মান-গুণ যোগ্যতা যেটুক যার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।

(নকুল কুমার বিশ্বাস)

Transliteration in English

balo namer sheshe padbita !
balo namer sheshe padbita
ei juge ar ki darkar
jukti nai ei upadhi ekhan tanar
chilo prachinkale prayojan khetab shune pesha janar।
halo kirtan kare kirtniya
ghar banaiya gharami
gain ar bain tarai
jara gan bajnay chilo nami
halo moral theke mandal taitel tika diye tikadar।
jukti nai ei padbi ekhan tanar।।
prachur bhumir malik jara
taraito bhuiya-bhoumik
boiragj theke boiragi
malljoddhara mallik
chilo kather kaje baroi taitel taluk theke talukdar
jukti nai ei padbi ekhan tanar।।
badshaher rajasb hisab
rakhto je se majumdar
rajasb adaykarider
upadhi chilo sarkar
pelo paiker neta
sardar taitel
dhali akhja dhal joddhar।
jukti nai ei padbi ekhan tanar।।
shiber gajan geye bala
anugatj theke das
rajar bishbasi prajara
peyeche taitel bishbas
jara shantirakshak karmchari taraito chilo shikdar।
jukti nai ei padbi ekhan tanar।।
chilo choudhuri ar ray upadhi jara raja jamidar
‘haola’ mane tattbabdhan
seisutre halo haldar
je ayurbediy chikiৎsak boidj taitel chilo tar।
jukti nai ei padbi ekhan tanar।।
jage padbite hinta
ar karao ohngkar
tai ain kare e padbike
tule deoa khub darkar
nakul kay pak jogj samman-gun jogjta jetuk jar।
jukti nai ei padbi ekhan tanar।।
(nakul kumar bishbas)