হায়রে বৃষ্টি হায়রে হায়
দেখা হয়েছে: 1.5K
Bangla Lyrics
হায়রে বৃষ্টি হায়রে হায়
আয়রে মেঘ আয় হায়রে হায়।।
চারিদিকে দেখো থৈথৈ পানি পানির নাইরে শেষ
অতি বৃষ্টির পাল্লায় পড়ে বন্যায় ভাসে দেশ
পানির তোড়ে যায়রে ভেসে হাজারো ঘর-বাড়ি
সাধের সংসার নিয়ে কেহ নৌকাতে দেয় পাড়ি
আবার এরই মধ্যে সখ করে কেউ ডাইল খিচুড়ি খায়।
হায়রে বৃষ্টি হায়রে হায়
আয়রে মেঘ আয় হায়রে হায়।
সবাই জানে একটুখানি বৃষ্টি হয় যদি
ঢাকা শহরের রাস্তা-ঘাট হয়ে যায়রে নদী
ম্যানহোলের ঢাকনাটা খোলা যায়না কিছু বুঝা
একবার যে পড়েছে সে জানে উঠা নয় সোজা
হায় যানজটে জলজটে পড়ে যাত্রীদের জান যায়।
হায়রে বৃষ্টি হায়রে হায়
আয়রে মেঘ আয় হায়রে হায়।
চলচ্চিত্রে বৃষ্টির সিন ধরে ক্যামেরায়
নকল বৃষ্টিতে নায়িকারে ভিজায় সিনেমায়
শ্রাবণ মাসে ছিদ্র থাকে যাদের ঘরের চালা
দুনিয়াতে তারাই জানে মেঘ-বৃষ্টির কি জ্বালা
তাই দুঃখের বৃষ্টি চায়না মনে সুখের বৃষ্টি চায়।
আয়রে বৃষ্টি আয়রে আয়
আয়রে সুখের বৃষ্টি আয়।
Transliteration in English
hayre brishti hayre hay ayre megh ay hayre hay।। charidike dekho thoithoi pani panir naire shesh oti brishtir pallay pare banjay bhase desh panir tore jayre bhese hajaro ghar-bari sadher sangsar niye keh noukate dey pari abar erai madhje sakh kare keu dail khichuri khay। hayre brishti hayre hay ayre megh ay hayre hay। sabai jane ektukhani brishti hay jadi dhaka shahrer rasta-ghat haye jayre nadi mjanholer dhaknata khola jayna kichu bujha ekbar je pareche se jane utha nay soja hay janajte jalajte pare jatrider jan jay। hayre brishti hayre hay ayre megh ay hayre hay। chalchchitre brishtir sin dhare kjameray nakal brishtite nayikare bhijay sinemay shraban mase chidr thake jader gharer chala duniyate tarai jane megh-brishtir ki jbala tai duhkher brishti chayna mane sukher brishti chay। ayre brishti ayre ay ayre sukher brishti ay।