যে তোমায় ছাড়ে ছাড়ুক
দেখা হয়েছে: 134
Bangla Lyrics
যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা
আমি তোমার চরণ
মা গো, আমি তোমার চরণ করব শরণ,
আর কারো ধার ধারব না মা।।
কে বলে তোর দরিদ্র ঘর
হৃদয় তোর রতনরাশি
আমি জানি গো তার মূল্য জানি
পরের আদর কাড়ব না মা।।
মানের আশে দেশবিদেশে
যে মরে সে মরুক ঘুরে
তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা
ভুলতে সে যে পারব না মা!
ধনে মানে লোকের টানে
ভুলিয়ে নিতে চায় যে আমায়
ও মা, ভয় যে জাগে শিয়র-বাগে
কারো কাছেই হারব না মা।।
Transliteration in English
je tomay chare charuk ami tomay charab na ma ami tomar charan ma go, ami tomar charan karab sharan, ar karo dhar dharab na ma।। ke bale tor daridr ghar hriday tor ratanrashi ami jani go tar mulj jani parer adar karab na ma।। maner ashe deshbideshe je mare se maruk ghure tomar chera katha ache pata bhulte se je parab na ma! dhane mane loker tane bhuliye nite chay je amay o ma, bhay je jage shiyar-bage karo kachei harab na ma।।